ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করলেন রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৪:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“মুজিববর্ষে শপথ করি, দূর্যোগ জীবন-সম্পদ রক্ষান করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে ষ্টেশন প্রাঙ্গনে সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু।
স্বগত বক্তব্য রাখেন, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উপসহকারী পরিচাক মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে সুধিজন, ফায়ারম্যান ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় আগুন লাগলে প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণের উপায়সহ দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে সবাইকে সচেতন এবং ফায়ার সার্ভিসের কর্মকান্ড তুলে ধরা হয়। এছাড়া জেলায় ডুবরী প্রয়োজনীয়তা আছে বলে দাবি করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































