প্লাস্টিক দুষণ বন্ধের আহবান, রাজবাড়ীতে সনাকের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত-
- Update Time : ০৯:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি, প্রতিপাদ্যে এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে পরিবেশ দূষণ রোধে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের দাবিতে বিশ^ পরিবেশ দিবস ২০১৮ উদযাপন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে সনাক কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সনাক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কুদরত আলী, সাধারণ সম্পাদক ডা. তোসলীম উদ্দিন, ব্র্যাক এর জেলা প্রতিনিধি নেফাজ উদ্দিন, সমপদ রাজবাড়ী’র নির্বাহী পরিচালক মো: হেলাল উদ্দিন সরদার, রাস এর নির্বাহী পরিচালক মো: লুৎফর রহমান লাবু, সনাক এর সহ-সভাপতি এ্যাড. নাজমা সুলতানা, স্বজন সমন্বয়ক কাজী শামসুল ইসলাম, ও ইয়েস সদস ্যফারিয়া আক্তার রোজা। বক্তারা জীবন ও জীবিকার টেকসই নিরাপত্তার জন্য সবুজ পরিবেশ ও প্রতিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে এবং দরিত্রীর প্রাকৃতিক পরিবেশের উপর ক্রমবর্ধমান মানবসৃষ্ট ক্ষতিকারক কার্যকলাপ প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। তারা পরিবেশ দুষণ রোধে প্লাস্টিকের বেআইনী উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার রোধে আইনের কঠোর প্রয়োগ করার দাবি জানান। এ ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অধিক পরিমানে দেশীয় গাছ লাগানো, সঠিক বর্জ ব্যবস্থাপনা, পশুপাখি নিধন বন্ধ করা, জমিতে কিটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করা, কার্বন নির্গমনের হার কমানে, নদীর নাব্যতা রক্ষায় সহযোগীতা করা ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ জন্য সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান। বক্তারা টিআইবি’র দাবির সাথে একমত পোষণ করেন। সনাক সদস্য লুৎফুননেছা বিশ^ পরিবেশ দিবসের ধারণাপত্র পাঠ করেন এবং টিআইবি’র নি¤েœ্াক্ত সুনির্দিষ্ট আটটি দাবি উত্থাপন করেন: প্লাস্টিকের বেআইনী উৎপাদন, বাজারজাতকরণ, এবং ব্যবহার রোধে দূষণ কর প্রযোগ, বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ, প্রয়োজনে বিদ্যমান আইন সংস্কার করে শাস্তির পরিমান বৃদ্ধি এবং লঙ্ঘনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেহবে। পাশাপাশি অনুকরণযোগ্য ইতিবাচক অবদানের জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে; প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সব অংশীজনের সাথে সমন্বিতভাবে কম্যুনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে; প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করে উৎপাদিত প্লাস্টিক পুনঃব্যবহার নিশ্চিতে সরকার ও বেসরকারি খাত কর্তৃক বিভিন্ন প্রণোদনামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে; সম্ভাব্য ক্ষেত্রসমূহে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ/ সীমিত করতে হবে এবং প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প উদ্ভাবনের প্রচেষ্টা করতে হবে; সমুদ্র সম্পদ,বনভূমি,নদ-নদী,খাল-বিল রক্ষা এবং অবৈধ দখল হতে তা উদ্ধারও সুরক্ষার উদ্যোগ গ্রহণ করতে হবে; টেকসই উন্নয়ন অভীষ্ট ১৪ এর অর্জন নিশ্চিতে সমুদ্র দূষণ রোধের পাশাপাশি সমুদ্র সম্পদের সংরক্ষণ নিশ্চিতে সমুদ্র অধিদপ্তর, কোস্ট গার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি এবং দূষণ আইনের ব্যবহারে পরিবেশ অধিদপ্তরের সহায়তা নিতে হবে; ‘প্যারিস চুক্তি’ বাস্তবায়নে সকল শিল্পোন্নত দেশের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে, বিশেষ করে স্বচ্ছতার সাথে বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশসমূহের জন্য প্রতিশ্রুত তহবিল দ্রুত ও সহজতর পদ্ধতিতে ছাড় করতে হবে; দূষণ রোধে ব্যবহৃত তহবিলসহ সার্বিকভাবে জলবায়ু অর্থায়নে কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে গৃহীত সকল কার্যক্রমে জন-অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে এবং আর্থিক লেনদেন ও কর্মসম্পাদন প্রতিবেদন স্ব-প্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































