প্রেম ও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় রাজবাড়ীতে প্রকাশ্য মাদ্রাসা ছাত্রীকে যৌনপীড়নের অভিযোগ –
- Update Time : ১০:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রেম ও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য রাস্তা ওপর দশম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রী (১৬) কে যৌনপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার সকালে মোঃ মিরুল মোল্লা (৩৬) নামে এক যুবককে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মিরুলকে গ্রেপ্তার করে একই দিন দুপুরে আদালতে পাঠিয়েছে। মিরুল রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর মোল্লাপাড়া গ্রামের মোঃ আব্দুর রব মোল্লার ছেলে।
ওই ছাত্রীর বাবা রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, তারা মেয়েকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রেম ও কু-প্রস্তাব দেয় মিরুল মোল্লা। বিষয়টি তার মেয়ে তাদের অবহিত করে। তারা তা মিরুলের পরিবারের সদস্যদের জানান। এসে মিরুল ক্ষিপ্ত হয় এবং তার মেয়ের ক্ষতি করতে উঠে পরে লাগে। গত শনিবার দুপুরে তার মেয়ে মাদ্রাসা যাবার উদ্দেশ্যে জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকার একপি পেট্রোল পাম্পের সামনের রাস্তায় পৌছায়। ওই সময় মিরুল তার গতিরোধ করে এবং পুনরায় সে তার মেয়েকে প্রেম ও কু-প্রস্তার দেয়। তার মেয়ে রাজি না হলে মিরুল তার বোরকা টেনে খুলে ফেলার পাশাপাশি শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। ওই সময় তার মেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং পরিস্থিতি বেগতিক দেখে মিরুল পালিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি মিরুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরুল ঘটনার কথা স্বীকার করেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































