প্রসঙ্গ মা ইলিশ : “লাভ ও লোভ”-এর কারণে রাজবাড়ীর পদ্মা নদী ছাড়ছেনা বহিরাগতরা” –
- Update Time : ০৭:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা জুড়েই এখন রুপালী মা’ইলিশের ছড়াছড়ি। কোন রকম নদীতে জাল ফেলা সম্ভব হলেই ঝাকে ঝাকে উঠছে ইলিশ। আর প্রতিটি ইলিশ মাছ এর পেট ভর্তি থাকছে শুধু ডিম আর ডিম। তবে ডিমের ভবিষ্যত নিয়ে ভাবছেন না নিষেধাজ্ঞা অমান্যকারীরা। তারা “লাভ ও লোভ” এর কারণে আসছেন নদীতে। ফলে ঠুককো পাহারায় হচ্ছে না কাজের কাজ, দেদারছে মারা পড়ছে মা ইলিশ।
সরজমিনে পদ্মা নদীর রাজবাড়ী জেলার বিভিন্ন পয়েন্ট গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, পদ্মা নদীর রাজবাড়ী অংশ রয়েছে ৮৫ কিলো মিটার দীর্ঘ। অথচ দীর্ঘ এই জলরাশি এবং নৌ-পথ রক্ষা নেই কোন নৌ-থানা। যে কারণে রাতে থাকেনা কোন টহলের ব্যবস্থা। তাছাড়া নদীর জেলা সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার এলাকার মূল ঘাট কেন্দ্রিক রয়েছে মাছ মারা চক্রের লোকজন। তারা নদীতে পুলিশ ও মৎস্য অফিসের লোক জনের নামতে দেখলেই মোবাইল ফোনের মাধ্যমে সে তথ্য জানিয়ে দেন নদীতে মাছ শিকার করার কাজে থাকা জেলেদের। ফলে তারা সহজেই চলে যান নিরাপদ এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, মৎস্য বিভাগের তালিকা ভুক্ত জেলেরা নদীতে খুব একটা নামছেন না। তবে তাদের অনেকেই তালিকা বিহিন ও পাশ^বর্তী এলাকার জেলে, নদীর তীরবর্তী এলাকা বসবাসকারী কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, রিকশা ও অটো রিকশা চালক, দরিদ্র কৃষক এবং অস্বচ্ছল পরিবারের ছাত্রদের ব্যবহার করছে। তারা মোটা অংকের চুক্তিতে নৌকা, জাল ও দড়ি ভাড়া দিচ্ছে। অনেকেই মা’ইলিশের এই মৌসুমকে সামনে রেখে মোটা অংকের বিনিয়োগ করেছে। তারা একাধিক নৌকা ও ৩/৫ সেট জাল ও দড়ি সংগ্রহ করেছে। ফলে অভিযানে দুই/একটি নৌকা ও জাল ধরা পড়লেও বন্ধ হচ্ছে না তাদের মা ইলিশ ধরার কাজ।
জেলা সদরের উড়াকান্দা ঘাট এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, নদীর তীরবর্তী এলাকা গুলোতে এখন মা ইলিশের ছড়াছড়ি। নদী থেকে লুকিয়ে ধরে আনা ইলিশ স্বল্পমূল্যে অত্যান্ত গোপনে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ দুরবর্তী এলাকার আতœীয় স্বজনদের মাধ্যমে বিক্রি করছে ওই সব মাছ।
অপর বাসিন্দা সাদেক খান বলেন, নদীতে এখন ইলিশের ছড়াছড়ি। কোন রকমে জাল ফেললেই ১০ থেকে ১৫ হাজার টাকার মাছ তোলা যাচ্ছে। ফলে “লাভ ও লোভ” এর কারণে অনেকেই তাদের মূল পেশা ছেড়ে নদীতে নেমে পরেছেন। যে সব পরিবারের সদস্যরা মাছ ধরতে গিয়ে আটক হয়েছেন, সে সব পরিবারের এখন কষ্টের সীমা নেই। তারা মানবেতর জীবন-যাপন করছেন।
জেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, গত ৭ অক্টোবর থেকে গতকাল রবিবার পর্যন্ত গত ১৫ দিনে রাজবাড়ীতে ৩ শত ৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে ১০ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ হাজার ৬ শত ৩৩ কেজি মা ইলিশ। সেই সাথে জব্দ করা হয়েছে ২১ লক্ষ ৩৭ হাজার ৫০০ মিটার করেন্ট জাল। জেলায় ৯ হাজারের বেশি মৎস্যজীবি মাছ ধরার সাথে সম্পৃক্ত থাকলেও ইলিশ মাছ ধরার সাথে প্রায় ৪ হাজার ৬৪০ জন জেলে সম্পৃক্ত রয়েছে। তাদের প্রত্যেককে ২০ কেজি করে চাউল দেয়া হয়েছে। বিগত বছর মা ইলিশ মাছ ধরার দায়ে ৪১০ জনকে জেলেকে জেল ও জরিমানা দেওয়া দেওয়া হয়েছিল।
জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, গত রবিবারও তারা ২৭ জন জেলেকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন। ২০ কেজি মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছেন। ওই ২৭ জনের মধ্যে মাত্র ১জন জেলে আর বাকিরা অন্যান্য পেশার মানুষ। গত ১৫ দিনে ৩ শত ৯৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ১০ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যাদের জরিমানা করা হয়েছে তারা সবাই ছাত্র, আর যে ৩৯৩ জনকে কারাদন্ড দেয়া হয়েছে, তাদের ৬০ শতাংশ অন্য জেলার এবং ৪০ শতাংশ রাজবাড়ী জেলার বাসিন্দা। অতি লোভ ও মাছ বিক্রির আয়ের কারণেই মানুষ ঝুকি নিয়ে নদীতে নামছেন। তিনি আরো বলেন, রাজবাড়ীর পদ্মা ৩০০ গ্রাম থেকে ৮ শত গ্রাম ওজনের মা’ইলিশ বেশি রয়েছে। একটি ৩০০ গ্রাম ওজনের ৩লাখ, ৫০০ গ্রাম ওজনের ৭ লাখ ও ৮শ গ্রাম ওজনের মা ইলিশ ১০ লক্ষাধিক ডিম দেয়। লাভ ও লোভ ভুলে সরকারী নিষেধাজ্ঞা মান্য করা হলে দেশে ইলিশের কোন ঘাটতি হতো না, সাধারণ মানুষ অনেক কম মূল্যে এই ডিম থেকে উৎপাদিত ইলিশ খেতে পারতো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































