প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা
- Update Time : ১১:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রধামন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উদ্যোগে রবিবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
পাওয়া পয়েন্ট উপস্থাপন করেন, প্রধামন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক আশরাফুল আলম।
এতে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ বিষয়ক গ্রুপ ভিত্তিক সমস্যা ও সমাধান তুলে ধরা হয়। কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ১শত জন অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































