প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে মহিলা আ:লীগের আলোচনা ও দোয়া মাহফিল-
- Update Time : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ৫৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে মহিলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা, সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্নী, সহ-সভাপতি ডলি রানী দেবদাস, আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম সহ অন্যান্যরা।
এ সময় বক্তরা প্রধানমন্ত্রীর সাহসী কর্মকান্ডের প্রশংসা করে বলেন, একজন নারী হয়ে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করার পাশাপাশি দেশের প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধু কন্যা বলেই তিনি সেটি পেরেছেন। ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থসহ বহুবার তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। কিন্তু সফল হয়নি। শেখ হাসিনার দুরদর্শিতায় সকল ষড়যন্ত্র মুখ থুবরে পড়েছে। এই দেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ। আগামী দিনে আবারও ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।
তারা আরও বলেন, এক সময় নারীরা ছিল অবহেলিত। কিন্তু বর্তমানে নারীরা অনেক এগিয়ে। অনেক বড় বড় দ্বায়িত্ব পালন করছেন। আর এসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহেই সম্ভব হয়েছে। পড়ে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































