প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া বিএনপি নেতা চাঁদকে রাজবাড়ীর আদালতে হাজির
- Update Time : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ৪০৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেবার ঘটনায় রাজবাড়ীতে দায়েরকৃত পৃথক দু’মামলায় হাতে হাত কড়া ও পায়ে ডান্ডাবেড়ি পড়িয়ে আদালতে আনা হয় মামলার প্রধান আসামী ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক বৃদ্ধ আবু সাঈদ চাঁদকে।
তাকে বুধবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ২নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায় এর আদালতে তোলা হয়।
এসময় আসামী পক্ষ জামিন ও রাষ্ট্রপক্ষ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ড শুনানি পড়ে ঘোষনা হবে বলে জানান। বিকালে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
জানাগেছে, গত ১৯ মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপি সরকার বিরোধী সমাবেশে, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিরুদ্ধে গত ২৫ মে ২০২৩ তারিখ মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ শেখ সোহেল রানা টিপু বাদী হয়ে এবং ২৮ মে ২০১৩ তারিখ রাষ্ট্রদ্রোহ আইনে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জালাল বিশ্বাস বাদী হয়ে রাজবাড়ী আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেন। ওই দুই মামলায় হাজিরা দিতে আবু সাঈদ চাঁদকে জামালপুর জেলা কারাগার থেকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































