প্রতীক বরাদ্দ প্রদান- রাজবাড়ীর দু’টি আসনে প্রার্থী ৮ –
- Update Time : ১০:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদেও প্রতিনিধিদের হাতে স্ব স্ব দলীয় প্রতীক তুলে দেন। এবার রাজবাড়ীÑ১ আসনে ৩ জন এবং রাজবাড়ী-২ আসনে ৫ জন প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থীর মধ্যে ওই প্রতীক বরাদ্দ করা হয়েছে।
সে সময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, প্রাথীদের আচরণবিধি মেনে চলতে হবে। আইন না মানলে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশেক হাসান, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানসহ প্রার্থীদের সমর্থক ও প্রস্তাবকরা উপস্থিত ছিলেন।
রিটানিং অফিসারের কার্যালয় থেকে জানাগেছে, এবার রাজবাড়ী-১ আসনের নির্বাচনে অংশ গ্রহণ করবেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আমসনের এমপি কাজী কেরামত আলী (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলনের জাহাঙ্গীর হোসেন খান (হাতপাখা)।
অপরদিকে, রাজবাড়ী-২ নির্বাচনে অংশ গ্রহণ করবেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি নাছিরুল হক সাবু (ধানের শীষ), জাতীয় পার্টির এ্যাডঃ এবিএম নুরুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুল হাসান (ছড়ি) এবং ইসলামী আন্দোলনের নুর মোঃ মিয়া (হাতপাখা)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































