প্রতিবন্ধী শিশু উদ্ধার : দাদার হাতে তুলে দিলেন রাজবাড়ী থানার মানবিক ওসি শাহাদাত –
- Update Time : ১১:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১৩ বছর বয়সী শিশু জিহাদ, গত শুক্রবার রাত দেড় টার দিকে রাজবাড়ী বাজারের রেলষ্টেশন রোড এলাকায় ঘোড়া ফেরা করছিলো। এতো রাতে এই ছোট্ট শিশুটিকে দেখে টহলরত পুলিশ অফিসার গাড়ি থামান এবং তার কাছে এগিয়ে যান। তবে শিশুটি প্রতিবন্ধী এবং কথাবার্তাও অস্পষ্ট। যে কারণে বিষয়টি তিনি রাজবাড়ী থানার মানবিক ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনকে অবহিত করেন। ওসি’র নির্দেশে শিশুটিকে উদ্ধার করে ওই সময়ই রাজবাড়ী থানায় নিয়ে আসা হয়। তার খাবারের ব্যবস্থা করার পাশপাশি আদর সোহাগের মাধ্যমে অস্পষ্টভাবে তারা তার বাড়ীর ইউনিয়নের নাম জানতে পারেন। আর ওই নামের সূত্র ধরে সেখানকার ইউপি সদস্যের সহযোগিতায় খুজে বের করা সম্ভব হয় শিশুটির পরিবারের সদস্যদের। শনিবার দুপুরে রাজবাড়ী থানার ওসি শিশুটিকে তার বৃদ্ধ দাদা আব্দুল লতিফ শেখের হাতে তুলে দেন।
লতিফ শেখ বলেন, তাদের বাড়ী ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের চর নসিপুর গ্রামে। শিশুটির বাবার নাম জসিম শেখে ও শিশুটির নাম জিহাদ শেখ। শিশুটি প্রতিবন্ধী। গত শুক্রবার দুপুরে জম্মার নামাজ আদায়ের কথা বলে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে রাজবাড়ী বাজারের মত ব্যস্ততম এলাকায় চলে আসে। ভাগ্যভালো তার নাতিকে পুলিশ উদ্ধার করে। আর তা না হলে এবং কোন খারাপ লোকের হাতে পরলে, হয়তো তারা নাতিকে আর খুজে পেতেন না। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওসি সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় তারা তার নাতিকে খুজে পেয়েছেন। তিনি রাজবাড়ী থানার ওসিসহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন, তারা তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে এ জাতীয় মানবিক কাজ গুলো করে আসছেন। তবে শিশুটির পরিচয় উদ্ধার করতে তাদের চরম বেগ পোহাতে হয়েছে। যদিও স্বল্প সময়ের মধ্যেই পরিচয় উদ্ধার এবং শিশুটিকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিতে পেরেছেন এটাই বড় ব্যাপার। তাদের কাজের এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































