পেপে দল চ্যাম্পিয়ন:গোয়ালন্দে ব্যাতিক্রমী প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-
- Update Time : ১১:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ৫৪ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাতিক্রমধর্মী প্রমিলা ফুটবল টুর্নামেন্টে পেপে দল কমলা দলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের বিথী আক্তার একাই দুটো গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। রানারআপ দলের রিক্তা আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় জাতীয় কন্যা শিশু দিবসে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুক্তি মহিলা সমিতি (এমএমএস) নামের একটি বেসরকারি সংগঠনের ‘আলো’ প্রকল্প এ টুর্নামেন্টের আয়োজন করে।
সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্ত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার জাকির হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম,রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ আলী মোল্লা, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু,আলো প্রোগ্রামের কো-অর্ডিনেটর তাবাসসুম আখিসহ স্হানীয় ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ নেতৃবৃন্দ প্রমূখ।
আয়োজকরা জানান,বাল্যবিয়ে,শিশু নির্যাতন, ইভটিজিং,পাচারসহ সকল ধরনের বঞ্চনা দূর করা,কন্যা শিশুদের সকল অধিকার নিশ্চিত করা এবং তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ১২ টি দলের অংশগ্রহনে গত ৮ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে দৌলতদিয়া যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া কন্যা শিশুরা অংশ নেয়। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি তার বক্তব্যে বলেন, শুধুমাত্র মেয়েদের নিয়ে এ ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয় কাজ। তিনি এ সকল মেয়েদের সামনে এগিয়ে চলার পথে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































