পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু –
- Update Time : ০৬:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার বেলা ৩টা ও বুধবার রাত ৯ টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন-গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের আ. খালেক মোল্লার ছেলে ইমন মোল্লা (১৬) ও উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের জায়েদ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মোটরসাইকেল যোগে নিহত ইমন তার দুই সঙ্গী অনিক ও দিদারকে নিয়ে গোয়ালন্দ থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। তারা বহনকারী যানটি গোয়ালন্দ ফিডমিল এলাকায় একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিকে থেকে আসা দ্রুত গতির একটি বাস মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। আহত অনিক ও দিদারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
অপরদিকে বুধবার রাত ৯টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে মোটরসাইকেলে যোগে নিহত আব্দুল কুদ্দুস, ফিরোজ ও আজাদ মহাসড়ক দিয়ে গোয়ালন্দ শহরের দিকে যাচ্ছিলেন। তাদের বনকারী যানটি বাংলাদেশ হ্যাচারী এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই আ. কুদ্দুসের মৃত্যু হয়। আহত অবস্থায় ফিরোজ ও আজাদকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ঘটনার জন্য দায়ী যান ও এর চালককে এখনো চিহ্নিত করা যায়নি। তবে অপর ঘটনায় দায়ী বাসটি মানিকগঞ্জের শিবালয় থানায় আটক করা হয়েছে। সৌজন্যে- সমকাল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































