পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রাজবাড়ীতে শুভ জন্মাষ্টমী পালিত –
- Update Time : ১০:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের বিনোদপুর রাধা গোবিন্দ জিউ-র মন্দিরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
আজ মঙ্গলবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন।
আরো উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা শিবুপদ বিশ্বাস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, জিউর মন্দিরের সভাপতি সন্তোষ কুমার দত্ত, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা।
প্রধান অতিথি তিনি তার বক্তব্য, সার্বিক সহযোগিতা করায় রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































