পুলিশ সুপার হিসেবে পদোন্নতী পেলেন রাজবাড়ীর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম –
- Update Time : ০৮:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পুলিশ সুপার হিসেবে পদোন্নতী পেয়েছেন, রাজবাড়ীর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গত বুধবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুলিশ-১ অধিশাখার প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩০ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (গ্রড-৫) পদে পদোন্নতীর এ তথ্য প্রকাশ করা হয়।
জানাগেছে, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ২০১৬ সালের ১৪ আগষ্ট মোহাম্মদ তারিকুল ইসলাম রাজবাড়ীতে যোগদান করেন। তিনি অত্যান্ত সুনামের সাথে কাজ করেন এবং স্বল্প সময়ের মধ্যে তিনি রাজবাড়ী জেলাবাসীর মন জয় করেন। তবে তিনি যুক্তরাজ্যের লন্ডন ইউনির্ভাসিটি অব ব্র্যাড ফোর্ড এ স্কলারশীপ পাওয়ায় ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর তাকে রাজবাড়ী থেকে পুলিশ সদর দপ্তরে বদলী করা হয়। তিনি দীর্ঘ এক বছর লন্ডন ইউনির্ভাসিটি অব ব্র্যাড ফোর্ড এ অবস্থান শেষে। গত ৭ অক্টোবর দেশে ফিরে আসেন এবং পুনঃরায় পুলিশ সদর দপ্তরে যোগদান করেন। এরই মাঝে গত বুধবার তাকে পদোন্নতী প্রদান করা হয়।
পদোন্নতী পাবার পর আজ বৃহস্পতিবার বিকালে এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি মানুষের সেবায় তিনি নিয়োজিত হতে যান। এ লক্ষে তিনি রাজবাড়ী বাসিসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































