পুনরায় রাজবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী হবার ঘোষনা মহম্মদ আলী চৌধুরী –
- Update Time : ০২:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আবারও মেয়র প্রার্থী হবার প্রত্যাশা ব্যাক্ত করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং তিনি দলীয় মনোনয়ন পাবেন বলেও আশাবাদী।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শহরের খোরশেদ আলী চৌধুরী টাওয়ারে আসন্ন পৌর নির্বাচনে উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ প্রত্যাশা ব্যাক্ত করেন।
মহম্মদ আলী চৌধুরী বলেন, তিনি দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত। সুখ ও দু:খের সময়ে তিনি দলের সাথে ছিলেন। তিনি চার বার পৌর নির্বাচনে অংশে নিয়ে দুই বার জয়লাভ করেছেন। কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছিলেন, সে সময় একটি পক্ষ আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। “তিনি অসুস্থ, তাই এবার প্রার্থী হবেন না”। তিনি এখন সম্পুর্ণ সুস্থ এবং আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে তিনি আবারও মেয়র প্রার্থী হবেন।
তিনি বলেন, মেয়র থাকাকালীন রাজবাড়ী পৌরসভার অনেক উন্নয়ন হয়েছে এবং তিনি কোন চাঁদাবাজী, টেন্ডাবাজী, দখলদারীত্ব করেন নাই।
তিনি আরো বলেন, দলের মধ্যে পদ পদবীর লাড়াই থাকবে। সে দিক দিয়ে আগামী জেলা কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী।
মহম্মদ আলী চৌধুরী বলেন, তিনি ক্ষমতায় থাকাকালীন যে সব অসমাপ্ত কাজ আছে, পুনরায় মেয়র নির্বাচিত হলে তিনি সে সকল কাজ সম্পূর্ণ করবেন। আগামী এক সপ্তাহের মধ্যে শ্রীপুর থেকে বড়পুর পর্যন্ত স্থাপিত নতুন বৈদ্যুতিক খুটিতে লাইটের ব্যবস্থা করবেন। পৌরসভার মধ্য দিয়ে বালুর ট্রাক চলাচল বন্ধ করতে নানা রকম পদক্ষেপ নিয়েছেন। চিকিৎসকের অভাবে রাজবাড়ী পৌরসভার শিশু হাসপাতালটি সচল করা সম্ভব হচ্ছে। যদিও সেটি চালুর জন্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছেন। পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। কিন্তু জনগনের অসচেতনতা কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তারপরও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সব সময় চেষ্টা করছেন। এ সময় মহম্মদ আলী চৌধুরীর সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































