পানি সম্পদ মন্ত্রণালয়ে “রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের” পর্যালোচনা সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি ভবনে মঙ্গলবার দুপুরে “রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের” পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পে ধ্বস, নদী ভাঙ্গনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওই সভায় কুয়াকাটা সি বিচের উন্নয়ন ও স্থানী প্রতিরক্ষা বাঁধ নিয়েও কখা বলা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। সে সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদসহ উদ্ধর্তন কর্মকর্তারা।
এদিকে, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি আগামীকাল বুধবার রাজবাড়ী সফরে আসছেন। তিনি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প (ফেজ-২) ও কালুখালীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন। তার সফরসঙ্গী হিসেবে আসবেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদসহ অন্যান্যরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































