পাংশায় ৫ জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান –
- Update Time : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / ৬৬ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
”নারী পুরুষ সমতা রুখতে হবে সহিংসতা- শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” শ্লোগানকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম,প্যানেল মেয়র রাশিদা ইয়াছমিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫টি ক্যাটাগরিতে সফল ৫ জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সফল ৫ নারী এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি,রোকেয়া বেগম, রাশেদ খাতুন,মনোয়ারা খাতুন,সারতি রানী কুন্ডু, এদের মধ্যে ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের স্পরকৃত ২ জন নারী রয়েছে যারা কঠোর পরিশ্রম করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন তাদের মধ্যে একজন সারতি রাণী কুন্ডু অর্থনীতিভাবে সাবলম্বী ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করেছে যে নারী মনোয়ারা খাতুন। এ সম্মাননা পাওয়ায় ইসলামিক রিলিফ রাজবাড়ী ফিল্ড অফিসের সহকারী প্রোগ্রাম অফিসার (অফিস ইনচার্জ) সুমি বিশ্বাস কৃজ্ঞতা প্রকাশ করেছেন। পরে বিভিন্ন মহিলা সমিতির মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































