পাংশায় ২শত বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১০৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থেকে র্যাব সদস্যরা ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার পাশাপাশি ২ শত বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হরিনগাছী গ্রামের মোঃ নজরুল ইসলামের মোঃ আরিফুল ইসলাম (২২) এবং নাটনা পাড়ার মোঃ হাফিজুল ইসলাম মোঃ সুরুজ ইসলাম (২০)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে র্যাব সদস্যরা গত শুক্রবার বিকালে রাজবাড়ী জেলার পাংশার সত্যজিৎপুর গ্রামের কলেজ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম ও সুরুজ ইসলামকে গ্রেপ্তার করার পাশাপাশি ২ শত বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করেছে।
এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































