পাংশায় ১৯২ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী লাল্টু গ্রেপ্তার –
- Update Time : ০৩:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার ডনমোড় এলাকা থেকে বুধবার ফেন্সিডিলবাহি ট্রাকসহ লাল্টু মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেন্সিডিল এর একটি চালান নিয়ে ট্রাক যোগে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক ব্যবহার করে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র্যাব-৮ ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ ফেব্রুয়ারী) ভোরে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ডন মোড় নামক স্থানে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী লাল্টু মিয়াকে আটক করেন।
এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ১৯২ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক, ট্রাকে থাকা ৪২ পিচ স্টিলের সীট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায় সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ট্রাক যোগে ফেন্সিডিল সরবরাহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































