পাংশায় সাবেক মেম্বারের বাড়ীতে হামলা, ভাংচুর, মালামাল লুটপাটের অভিযোগ –
- Update Time : ১০:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গার কারিগরপাড়ায় জনৈক জলিল বিশ্বাস নামে সাবেক এক মেম্বারের বাড়ীতে হামলা, ভাংচুর, মালামাল লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় রবিবার সকালে পাংশা থানায় ১২ জনকে চিহ্নিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জলিল বিশ্বাসের স্ত্রী শিল্পী বেগম।
জলিল বিশ্বাসের মেয়ে সুমি খাতুন জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে চিহ্নিত সন্ত্রাসীরা গত শনিবার রাত ১১টার দিকে ধারালো অস্ত্র ও লঠিশোঠা নিয়ে তাদের বাড়ীতে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা বসত বাড়ীর টিনের বেড়ার বিভিন্ন স্থান কুপিয়ে কেটে ক্ষতি সাধান করে এবং ঘরের মধ্যে থাকা দেড় লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুটপাট করে নিয়ে যায়।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































