পাংশায় শ্বশুরবাড়ীতে বেড়াতে এসে গুলিবৃদ্ধ হলো জামাতা
- Update Time : ০৭:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় শ্বশুরবাড়ীতে বেড়াতে যাওয়া গোপাল মন্ডল (৪০) নামে একজন জামাতা গুলিবৃদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন। তাকে প্রথমে পাংশা, পরে ফরিদপুর মেডিকেল কলেজ এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাখা হয়েছে।
আহত গোপাল মন্ডল পেশায় একজন কাঠ ব্যবসায়ী। তিনি জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে।
তবে কারা কি কারণে তার পেটে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। যদিও পাংশা থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
গোপাল মন্ডলের আত্মীয় স্বজনের কাছ থেকে জানাগেছে, গোপাল মন্ডল গত বৃহস্পতিবার সন্ধ্যার পর পাশ্ববর্তী হাটবনগ্রাম এলাকার শ্বশুর বীরেন এর বাড়িতে বেড়াতে যান। শ্বশুর বাড়িতে রাতের খাওয়া দাওয়া শেষ করে রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়ি পাশে থাকা শ্মশান ঘাটে হাটাহাটির জন্য যান। ওই সময় অজ্ঞাত পরিচয়ের দূর্বৃত্বরা গোপাল মন্ডলের পেটে গুলি করে। গুলিবৃদ্ধ অবস্থায় গোপাল দৌড়ে শ্বশুর বাড়িতে যায়। সে সময় স্বজনরা তাকে উদ্ধার করিয়া পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতাল থেকেও রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই মধ্যে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































