পাংশায় মিনা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
- / ৮৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে মিনা দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ,চিত্রাংক প্রতিযোগীতা,নৃত্য প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়, র্যালী শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ” মনের মত স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদিয়া শাহনাজ খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার অঞ্জলী রাণী প্রামানিক,মোঃ জাহিদুল ইসলাম,নুরুল ইসলাম,পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক,পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































