পাংশায় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, গুলি ও ককটেলসহ ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার –
- Update Time : ০৬:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, গুলি, ককটেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি ৩ জন ডাকাত সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের মোঃ জিল্লুুর শেখের ছেলে মোঃ আব্দুস সালাম শেখ (২২), একই গ্রামের মোঃ সোহরাব খা’র ছেলে মোঃ রমজান খা (৩২) এবং একই উপজেলার কশবামাজাইল ইউনিয়নের ডেমনামারা গ্রামের মহর উদ্দিনের ছেলে মোঃ লিটন মন্ডল (২০)।
সোমবার বিকালে পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জানের দিক নির্দেশনায় পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহার সহযোগিতায় এবং তার নেতৃত্বে থানার এসআই মোঃ আমজাদ হোসেন, এসআই মোঃ হুমায়ুন রেজা, এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ জহুরুল হক, এএসআই মোঃ নাসির উদ্দিন, এএসআই মোঃ জাহিদুল ইসলাম ও সঙ্গী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার গভীর রাতে একটি ডাকাতি মামলার আসামি আব্দুস সালাম শেখকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। সেই সাথে তার কাছ থেকে লুণ্ঠিত কিছু মালামাল, ওয়ান সুটার বন্ধুক ২টি, গুলি ৪টি, তাজা ৪টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ২টা হাসুয়া, ১টি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে আব্দুস সালাম শেখের দেয়া তথ্যের ভিত্তিতে নিজ নিজ বাড়ী থেকে আরো কিছু লন্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি রমজান খা ও লিটন মন্ডলকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুস সালাম শেখ তার কাছে অবৈধ অস্ত্র ও গুলি রেখে এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, সন্ত্রাসীসহ বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিলো। সোমবার সালামের নামে আরো একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































