পাংশায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু –
- Update Time : ০৯:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ৮০ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনা কর্মসূচীর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষণগণনা কর্মসূচীর উদ্বোধন করার সাথে সাথে পাংশা উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ক্ষণগণনা কর্মসূচীর উদ্বোধন করেছেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া শাহনাজ খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,উপজেলা কৃষি অফিসার মোছাঃ জেসমিন আখতার,উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কাশেস বাউল ও তার দল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































