পাংশায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ৭৯ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের সমেনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীতে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন স্কুল মাদ্রাসারর শিক্ষক,শিক্ষার্থী বর্ণিল সাজে সজ্জিত হয়ে ব্যানপার্টির সহকারী র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পাংশা উপজেলা কৃষি অফিসার মোছাঃ জেসমিন আখতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস,পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন। র্যালীতে শিক্ষার্থীরা ব্যান্ডপার্টি নিয়ে ব্যাপক উল্লাস করেছে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮.৫৭ মিনিটে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আতোশ বাজি উড়ানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































