পাংশায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল কাপ-্এর ফাইনাল খেলা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৬ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকালে পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ”বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল কাপ’২০১৯’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ৩-০ গোলে বাবুপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে কুড়াপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন বরেছে। ফাইনাল খেলায় পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও ন্যাশনাল ব্যাংক পাংশা শাখার ব্যাবস্থাপক খোন্দকার মাসরুর বিল্লাহ’র সভাপতিত্বে ও পাংশা পেশাজীবি ফুটবল এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (পলাশ)’র সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুর-ই আলম ইমরোজ,৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বাবু রামদাস দত্ত, বাবু গৌর গোপাল চৌধুরী (বাবুল চৌধুরী),পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু,পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির,খান মোহাম্মাদ ওবায়দুল হক (টিপু), পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা.শ্যামল বিশ্বাস (বাবলু) এ টুর্নামেন্টর ম্যানেজার অতুল চন্দ্র সরকার,ক্রীড়া শিক্ষক আব্দুল করিম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































