পাংশায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ –
- Update Time : ০৯:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৮ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন’র সভাপতিত্বে আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আল মামুন সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান,বাহাদুরপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম,সাংবাদিক মাসুদ রেজা শিশির,আব্দুর রশিদ,বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুর রাজ্জাক শেখ, মোঃ জয়নাল আবেদীন,আবু তালেব,মোঃ আনছার আলী প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবন্ধী শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ করেন বিশিষ্ঠ ব্যবসায়ী আনছার আলী। প্রতিবন্ধী শিশুরাও আমাদের সন্তান এই শিশুদের মূলস্রোতে এগিয়ে নিতে কাজ করে চলছেন বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর গ্রামের উদ্যামী কিছু তরুন। বাহাদুরপুর গ্রামে অবস্থিত আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজ নামক প্রতিষ্ঠানে বিভিন্ন বয়সের ৬৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী নতুন বই পেয়ে আনন্দে আত¦হারা হয়ে পড়ে। বিদ্যালয় এলাকায় অতিথিগন পৌছালে তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































