পাংশায় পৃথক অভিযানে গ্রেফতার ৪, ফেনসিডিল উদ্ধার –
- Update Time : ১০:৩২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
- / ৬৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাংশা পৌর শহরে থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ আলোচিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো পৌর শহরের নারায়নপুর গ্রামের খন্দকার আরিফুজ্জামান ও মাগুড়াডাঙ্গী গ্রামের সোহেল রানা। পাংশা মডেল থানা সুত্রে জানাগেছে রাজবাড়ী জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার) এর সার্বিক তত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহর নেতৃত্বে এস আই মো: রবিউল ইসলাম, এস আই মো: নুরুল আমীন, এস আই মো: আমিরুল ইসলাম, এ এস আই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ গল শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে পাংশা পৌরসভা এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামী ফেন্সিডিল ব্যবসায়ী নারায়নপুর গ্রামের খন্দকার আরিফুজ্জামান ও মাগুড়াডাঙ্গী গ্রামের সোহেল রানাকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলার হয়েছে। এছাড়াও পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাই মামলার আসামী মোঃ রাশেদ খান ও গ্রেফতারী পরোয়ানা ভ’ক্ত একজন আসামীকে গ্রেফতার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































