পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ কৃষকের লাশ ২৭ ঘন্টা পর উদ্ধার
- Update Time : ০৯:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২২২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবে কুদ্দুস মন্ডল (৫৮) নামে এক কৃষক নিখোঁজের ২৭ ঘন্টা পর স্থানীয়রা ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয়রা।
হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন মনির বলেন, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ী থেকে খাবার খেয়ে হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদীর ঘাট দিয়ে তারা সকলেই নৌকায় করে পদ¥া নদীর চরে কাজ করতে যাচ্ছিল। সঙ্গে ১০ জন ছিল। পথে পদ্মার উত্তাল ঢেউয়ের কারণে তাদের বহণকৃত নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সকলেই সাঁতরে পাড়ে উঠে যেতে পারলেও কুদ্দুস মন্ডলকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে স্থানীয়রা।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান বলেন, কুদ্দুস মন্ডলসহ ১১জন সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর ওপারে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। কিন্তু নদীতে টেউয়ের কারণে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে চলে আসে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দিনভর উদ্ধার তৎপরতা করছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চরআফড়া এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা উদ্ধার করেছেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে দিনভর কাজ করেন। তবে লাশটি ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে চরআফড়া থেকে উদ্ধার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































