পাংশায় দক্ষতামান বেসিক পরীক্ষা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
- / ৭৫ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে গতকাল শুক্রবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা’র সার্বিক তত্তাবধায়নে দুইটি প্রতিষ্ঠানের ১ হাজার ৩শত ১৫ জন কম্পিউটার বিষয়ক শিক্ষার্থীর জাতীয় দক্ষতামান বেসিক পরীক্ষা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় শিক্ষার্থীরা গ্রাফিক্স,অফিস, হাউজ ওয়ারিং,আমিনশীপ, হার্ডওয়ারসহ বিভিন্ন ট্রেডে অংশ গ্রহণ করেন।
জানাগেছে, নোভা কম্পিউটারের অধীনে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৬১৫ শিক্ষার্থী এবং মনোয়ারা কুতুব উদ্দিন একাডেমির অধীনে সাত শত জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
নোভা কম্পিউটারের কর্ণধার অমিত সরকার বলেন, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের ভাল ভাবে হাতে কলমে শিক্ষা দেওয়ার এই বেসিক পরীক্ষার মাধ্যমে তাদের দক্ষতা যাচাই হচ্ছে আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এই শিক্ষার্থীরা একধাপ এগিয়ে গেল।
মনোয়ারা কুতুব উদ্দিন একাডেমির কর্ণধার পাংশা সরকারী কলেজের আইডি বিভাগের প্রধান মামুন অর রশিদ বলেন, ডিজিটাল বির্নিমানে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আমরা কাজ করে চলছি। শান্তি পূর্ন ভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































