পাংশায় ডাঃ পাতার সম্পত্তির লোভে তালাকপ্রাপ্ত স্ত্রীর ভূয়া ওয়ারিশ সনদ তৈরির অভিযোগ –
- Update Time : ১০:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় স্বামীর মৃত্যুর পর ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরী করে সম্পত্তির ভাগ নিতে মরিয়া হয়ে উঠেছে প্রায় ২২ বছর পূর্বের ডিভোর্সী স্ত্রী। এমন অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে দ্বিতীয় স্ত্রী দীনা খন্দকার।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে পাংশা উপজেলা পরিষদের বিপরীত পার্শ্বে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান দি মেডিকেল হলে সাংবাদিক সম্মেলন করে এমনটি অভিযোগ করেছেন দীনা খন্দকার। তিনি লিখিত বক্তব্যে বলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন প্রয়াত ডা.এএফএম শফীউদ্দিন (পাতা) তার স্বামী। তিনি ২০২১ সালের ৩ আগস্ট করোনাক্রান্ত হয়ে ঢাকা শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলজি ইনস্ট্রিটিউট ও হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুর প্রায় ৪ বছর আগে ২০১৮ সালের ৬ মার্চ তার রেখে যাওয়া সম্পত্তি ছয় জনের নামে ওয়ারিশ করে গেছেন। ৬ জনের মধ্যে আমি ও সন্তান জারিফাহ জারিন উর্বি ও আতিফ এহসান অঝর এবং তার ডিভোর্সী প্রথম স্ত্রীর তিন সন্তান জান্নাতুল ফেরদৌস মৃদু, রওনক জাহান নিঝু ও পূয়াদ জামিল দিপ্ত। তিনি তার প্রথম স্ত্রী মিনজুয়ারা বেগমকে প্রায় ২২ বছর পূর্বে ২০০০ সালের ১৩ মে তারিখে ডিভোর্স দেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর ২০০০ সালের ২২ জুলাই তারিখে আমাকে বিবাহ করেন। তিনি প্রথম স্ত্রী নিমজুয়ারা বেগমকে ডিভোর্স দেওয়ার কারণে তার নামে সম্পত্তির ওয়ারিশ করে যাননি।
তিনি আরও বলেন, আমার স্বামী পাংশা পৌরসভার ভোটার ছিলেন না। তিনি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের ভোটার ছিলেন। অথচ তিনি মারা যাবার পর তার ডিভোর্সী প্রথম স্ত্রী, পাংশা পৌরসভা থেকে একটি ওয়ারিশ সনদপত্র তৈরি করে তার রেখে যাওয়া সম্পত্তির দাবি করছেন। পাংশা পৌরসভা কর্তৃক এই ওয়ারিশ সনদপত্র সম্পুর্ণ ভূয়া। আমার স্বামীর মৃত্যুর পর এ ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরী করে আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ভাগ নেওয়ার জন্য মারিয়া হয়ে উঠে পরেছে তার সেই ডিভোর্সী স্ত্রী মিনজুয়ারা বেগম। এছাড়াও সম্প্রতিক সময়ে আমাকে হেয়প্রতিপন্ন করার চক্রান্ত সহ ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন এবং এ বিষয়ে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































