পাংশায় জামাতাকে গুলি করে হত্যার ঘটনায় আগ্নিয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আরো ৩
- Update Time : ০৯:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১০০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় শ্বশুরবাড়ীতে বেড়াতে যাওয়া কাঠ ব্যবসায়ী গোপাল বিশ্বাস নামে একজন জামাতাকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ গোপালের স্ত্রী, শ্যালককে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার রাতে আরোজনকে গ্রেপ্তার করেছে। সেই সাথে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়াবনগ্রামের তুষার বিশ্বাসের ছেলে বাধন বিশ্বাস, মন্টু সিকদারের ছেলে আশিক সিকদার, আসামি তপু সরকারের স্ত্রী উর্মী সিকদার। ওই মামলায় পাংশার বিলজনা গ্রামের আসামি কৃষ্ণচন্দ্র সিংহ পলাতক রয়েছে। যদিও গত রবিবার পুলিশ নিহত গোপাল বিশ্বাসের শ্যালক বিজন সরকার ও স্ত্রী চায়না সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে ১৬৪ ধারায় শ্যালক বিজন স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের তত্ববধানে ওই হত্যাকান্ডের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে নিহতের স্ত্রী ও শ্যালকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে অন্যান্য আসামিদের পরিচয় সনাক্ত করার পাশাপাশি নিহতের শ্বশুরবাড়ী থেকে থেকে একটি তাজা কার্তুজ ও নিহতের রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, শ্যালকের গুলিতেই গোপাল বিশ্বাস নিহত হন ও তার স্ত্রী হত্যার আলামত নষ্ট করার চেষ্টা করে। অপরদিকে, গত মঙ্গলবার রাতে বাধন বিশ্বাস, আশিক সিকদার, উর্মী সিকদারকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে বিদেশী ১টি পিস্তল, দেশীয় ১টি ওয়ান সুটারগান, ১টি ম্যাগজিন, ১টি তাজা গুলি ও ফায়ারকৃত ১টি গুলির খোশা উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































