পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মহিলাসহ ৩ জনকে কুপিয়ে জখম –
- Update Time : ০৯:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লোহাবাড়ীয়া গ্রামে আজ মঙ্গলবার ইফতারের পূর্ব মহুর্তে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ মহিলাসহ কুপিয়ে ৩ জনকে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুত্বর আহতদের পাংশা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের স্বজনরা জানান মঙ্গলবার সন্ধ্যার আগে স্থানীয় সবুর খার নেতৃত্বে সবুজ,চুন্নু,ইউনুস,মজিবর,আরিফ,বাদশাসহ ১০/১২ জন দেশীও অস্ত্র স্বস্ত্র নিয়ে একই গ্রামের আতর আলীর ছেলে আলী হোসেনের বাড়ীর উপর গিয়ে অর্তকৃত হামলা চালায় হামলায় হোসেন আলী,তার স্ত্রী শাহানা খাতুন, ও আলী হোসেন’র মা হেনা খাতুনকে কুপিয়ে জখম করে রেখে যায়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ৩জনের মধ্যে হোসেন আলী ও তার স্ত্রী শাহানা খাতুনের অবস্থা আশংস্কা জনক। এ ঘটনায় পাংশা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































