পাংশায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি’র উদ্যোগে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
- / ৭৪ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে বৃহন্পতিবার উপজেলা শিল্পকলা একাডেমিতে রেজিস্ট্রেশন বিহীন, নকল, ভেজাল ও মেয়াদোর্ত্তীন ঔষধ ক্রয়- বিক্রয় এবং এন্টিবায়োটিক রেজস্ট্যান্ট প্রতিরোধে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহবায়ক বিশ্বাস ক্লিনিকের মালিক সুধাংশু বিশ্বাস (রতন)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক সুলতানা রিফাত ফেরদৌস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম,রাজবাড়ী কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি ডা.শেখ আব্দুস ছোবহান, সিনিয়ন সহ-সভাপতি সেখ আব্দুর রউফ হিটু,সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান,পাংশা দত্ত ফামের্সির মালিক খোকন দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা নিয়ম মেনে ঔষধ ক্রয় বিক্রয় করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে সমিতির নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার নিদের্শ প্রদান করেন সমিতির কর্তা ব্যাক্তিরা। এর আগে পাংশা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































