পাংশায় আ:লীগের মনোনিত প্রার্থী জিল্লুল হাকিম এমপি মনোনয়পত্র দাখিল করলেন –
- Update Time : ১০:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
- / ৭৮ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার এর কার্যালয়ে আজ বুধবার বেলা বিকাল ৩টার রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষে মনোনয়ন পত্র দখিল করেন মোহাম্মদ রফিকুল ইসলামের নিকট। এ সময় আ.লীগ মনোনিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সাথে উপজেলা আ.লীগের সভাপতি শফিকুল মোরশেদ আরুজ,সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস,যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন,পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,ডা.শফিউদ্দিন পাতা প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সাক্ষরিত মনোনয়নপত্র গ্রহণ করেন। ইতি পূর্বে ১৯৯৬ ,২০০১,২০০৮,২০১৪ সালে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়ে ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০১৮ সালের নির্বাচনে মনোনয় পেয়ে টানা ৫বার তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































