পাংশায় আচরণ বিধি ভঙ্গের হিরিক, স্কুল, টয়লেট ও কবরস্থানের দেয়ালেও পোষ্টার –
- Update Time : ১০:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ৬৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী পাংশা উপজেলার ১০ ইউনিয়নে ভোট গ্রহন অাগামী ৫ জানুয়ারী। ভোট গ্রহনের বাঁকী অার মাত্র কয়েকদনি। ফলে পুরোদমে চলছে প্রচার প্রচারনা।
প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নানান প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। চায়ের দোকান, হাট-বাজার, রাস্তার মোড়সহ প্রতিটি স্থানে এখন একই অালোচনা কে হচ্ছে অাগামীদিনের চেয়ারম্যান/মেম্বর।
এদিকে ভোট গ্রহনের দিক যতই এগিয়ে অাসছে, ততই নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। নির্বাচনী এলাকায় অাচরণ বিধি ভঙ্গ করে অাঠা দিয়ে পোস্টার লাগানো হয়েছে বসতঘরের দেয়াল, টিনের বেড়া, বাড়ির গেইট, দোকানের সাটার, ইলেকট্রিক পোল ও গাছসহ বিভিন্নস্থানে। এমনকি পোস্টার লাগানো বাদ যায়নি স্কুল, কবরস্থান ও টয়লেটের দেয়ালেও। তাছাড়া প্রতিটি ইউনিয়নেই নিয়মতি মিছিল, শোভাযাত্রা ও উচ্চসরে মাইকে প্রচারনা চালানো হচ্ছে। পাশাপাশি গনসংযোগ করছে প্রার্থীরা।
পাংশা উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, উপজেলার মাছপাড়া, বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, কসবামাঝাইল, সরিষা, পাট্টা, কলিমহর, মৌরাট ও বাবুপাড়া ইউপিতে ৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০ ইউপিতে ৪৯ জন চেয়ারম্যান, ১০৭ জন সাধারন ওয়ার্ড সদস্য (মেম্বর), ৩৩৯ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য (মহিলা মেম্বর) প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
মোঃ হারেজ মোল্লা, মাজেদ মন্ডল, বানু বেগমসহ একাধিক ভোটাররা জানান, ভোটের সময় এলাকায় উৎসবের অামেজ তৈরি হয়। পরিবেশ সুষ্ঠ থাকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আর যদি কোন বিচ্ছৃঙ্খলা হয়, তাহলে ভোট দিতে যাবেন না। এবং জেনে বুঝে যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। যারা নির্বাচিত হয়ে অসহায় সাধারন মানুষের পাশে থাকবে। সেই সাথে এলাকার উন্নয়ন ও মাদক, সন্ত্রাস, ইফটিজিং নিমূলে ভূমিকা রাখবে।
তারা অারও জানান, নির্বাচন অানন্দের বিষয়। এসময় প্রার্থীর কর্মী সমর্থকরা উৎসবের সাথে পোস্টার লাগায়। যদিও অাঠা দিয়ে দেয়াল, বেড়া, সাটারসহ অন্যান্যস্থানে পোস্টার লাগানোর কথা না। কিন্তু তারপরও লাগাচ্ছে। অার যেহেতু নির্বাচন একটা উৎসব, যেকারণে তারাও কিছু বলছেন না।
চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর শাকিল, সজিব হোসেনসহ কয়েক প্রার্থী জানান, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনেক ভাল। অাশা করছেন পরিবেশ এভাবেই থাকবে। এবং জনগণের ভালবাসা নিয়ে তারা বিজয়ী হবেন। এছাড়া তারা অাচরণ বিধি মেনে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন। অাসলে অনেকে না বুঝে অাঠা দিয়ে পোস্টার লাগিয়েছে। পরবর্তী অার লাগানো হচ্ছে না।
পাংশা উপজেলা নির্বাচন রিটানিং অফিসার অাবুল অালিম জানান, উৎসব ও শান্তিপূর্ণ পরিবেশে পাংশার ১০ ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় যাচ্ছেন। অাচরণ বিধি পরিলক্ষিত হলে ব্যবস্থা নেয়া হবে। এবং মনোনয়ন দাখিলের পরেই সকল প্রার্থীদের অাচরণ বিধির বিষয়ে অবগত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































