ব্রেকিং নিউজঃ
পাংশায় অস্ত্র-গুলিসহ দুই চাঁদাবাজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধারসহ ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকাল পৌন ৩টার দিকে এ রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত হলেন, কুষ্টিয়া খোকশার শিমুলিয়া ইউপির বসোয়া পশ্চিমপাড়ার মিন্টু ওরফে মন্টু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২১) ও একই উপজেলার ওসমানপুর ইউপির শ্রীপুরের মৃত দুলাল শেখের ছেলে আশরফ ওরফে আশরাফুল শেখ (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ সেপ্টেম্বর রাতে পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া এলাকার একটি ব্রীজের উপর হতে পুলিশ অভিযান চালিয়ে ১টি দেশীয় সক্রিয় ওয়ান শুটার গান এবং ১ টি তাজা গুলি সহ জাহাঙ্গীর শেখ ও আশরফ ওরফে আশরাফুল শেখ গ্রেফতার করে । পরবর্তীতে প্রাথমকি জিঞ্জাসাবাদে তারা জানায় জব্দকৃত অস্ত্র ও গুলি তাদের হেফাজতে রেখে পাংশার বিভিন্ন ইউনিয়নে সাধারন মানুষকে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে চাঁদাবাজি করতো।
রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ অস্ত্র-গুলিসহ দুইজনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, রাজবাড়ীর মানুষ অত্যান্ত শান্তিপ্রিয়। এ জেলায় কোন অস্ত্রধারী, সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবে না। এছাড়া এরা যতই প্রভাবশালী হোক না কেন, সকলকেই আইনের আওতায় আনা হবে। সে ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পাংশার বসা কুষ্টিয়া এলাকা হতে দুইজনকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। যারা এই আগ্নে অস্ত্র দিয়ে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে চাঁদাবাজী করতো। সারা জেলায় পুলিশের অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১


































































































