পাংশায় অষ্টমীতে মঙ্গল প্রদীব প্রজ্জলন করলেন এমপি ও ডিসি –
- Update Time : ১০:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
- / ৮৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় শারদীয় দুর্গোৎসব-২০১৯ উপলক্ষে রবিবার দূর্গা পুজার অষ্টমীতে রাজবাড়ীর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি পাংশা শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন আজ রবিবার রাত সাড়ে ৯ টায় পাংশা কেন্দ্রীয় দূর্গা মন্দিরে প্রধান অতিথি হিসাবে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাজবাড়ীর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম। পাংশা উপজেলা পুজা পরিষদের সাবেক সভাপতি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে ও পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাজবাড়ী জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মিসেস সাঈদা হাকিম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক,পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদিয়া শাহনাজ খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ,পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,সাবেক মেয়র ওয়াজেদ আলী মাষ্ঠার,উপজেলা পুজা পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু,পৌর পুজা পরিষদের সভাপতি সুব্রত কুমার দে,সাধারণ সম্পাদক গৌতম বসাক,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও পুজারী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































