পাংশার সেনগ্রাম পাড়া স: প্রা: বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ৬০ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সেনগ্রাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার দিন ভর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে। পরে বিকালে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অঞ্জলী রাণী প্রামানিক। বিশেষ অতিথি হিসাবে সাংবাদিক মাসুদ রেজা শিশির, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা পড়া লেখার পাশিপাশি খেলাধুরার উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। এসময় বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ১ম,২য় ও ৩য় স্থান অধিকার কারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































