পাংশার সরিষা ইউপি’র নৌকার মনোনয়ন পেতে চান ত্যাগী নেতা ‘আহমদ হোসেন’ –
- Update Time : ১২:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পঞ্চম ধাপে ২০২২ সালের ৫ জানুয়ারী রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে উপজেলার সরিষা ইউনিয়নে আওয়ামীলীগের ত্যাগী গণমানুষের নেতা এবং বিশিষ্ঠ সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন নৌকা প্রতীক নিয়ে জয়ের লক্ষে প্রতিদ্বন্দীতা করতে নিবেদিত ভাবে কাজ করে চলেছেন। ইতোমধ্যেই তার এই প্রচারণায় এলাকার দলীয় নেতা-কর্মীসহ সাধারণ ভোটাররা অংশ গ্রহণ করছেন। তাদের দাবী যে কোন প্রার্থীর চেয়ে স্থানীয় মূল্যায়নে বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন সব চেয়ে এগিয়ে। তাই দলীয় মনোনয়ন তাকে দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হবে নৌকা।
জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মৃত আছমত আলীর বড় ছেলে। তিনি ১৯৮৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ৩ বার সরিষা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান। ২০১৬ সালে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বর্তমান সময় পর্যন্ত রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন জানিয়েছেন, তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসছেন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭৫ সাল পরবর্তী আওয়ামীলীগের পূর্ণগঠনে অগ্রণী ভুমিকা পালন করেছেন। ১৯৯১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পাংশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পাংশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি তার জীবদ্দশ্যায় এলাকার বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ করেছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও রুপকল্প ২০৪১ বাস্তবায়নে নিরলশ ভাবে কাজ করে চলেছেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতেই তিনি সরিষা ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে ইচ্ছা পোষন করেছেন। তিনি মনে করেন, ইউনিয়নের নেতা-কর্মী ও ভোটারদের এই চাওয়া মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করবেন এবং তিনি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ীও হবেন।
আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানাগেছে, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এলাকার মানুষের জন্য আশির্বাদ স্বরুপ। তিনি যেভাবে এলাকার মানুষের কল্যাণে কাজ করে আসছেন তা অনেকাংশেই বিরল। তাকে নৌকা প্রতীক দিলে নেতা-কর্মী ও ভোটারদের বিতর্কের উর্দ্ধে উঠে মানুষ তার পক্ষে কাজ করবে এবং বিপুল ভোটে সরিষা ইউনিয়নে নৌকা বিজয়ী হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































