পাংশার মৃত কৃষি শ্রমিকের পরিবারের পাশে কেন্দ্রীয় কৃষকলীগ নেতা-
- Update Time : ০৫:২৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বরিশালে ধান কাটতে গিয়ে মারা যাওয়া রাজবাড়ীর কৃষি শ্রমিক সাহিল খা’র পরিবারের পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রস্তাবিত বৃহত্তর ফরিদপুর বিভাগের ধান কাঁটার প্রধান সমন্ময়কারী নূরে আলম সিদ্দিকী হক। বুধবার সকালে তার পক্ষ থেকে সাহিলের সহধর্মিণীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেয়া হয়।
জানাগেছে, রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মোঃ সলিম খা’র ছেলে মোঃ সাহিল খা (৩৬) ধান কাটা শ্রমিক হিসেবে গত ১ মে বরিশাল জেলার গৌরনদী উপজেলায় যায়। সেখানে পরদিন ২ মে সকাল ৯টার ধান কেটে বোঝা মাথায় নিয়ে আসার পথে রাস্তার ওপর তিনি পড়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পর দিন মরদেহ পাংশায় এনে দাফন করা হয়। তবে অসহায় অবস্থায় পরে তার স্ত্রী রোজিনা খাতুন এবং চতুর্থ শ্রেণীতে পড়–য়া ছেলে সৌরভ খা ও শিশু শ্রেণীতে পড়–য়া ছেলে রাকিব খা।
কৃষক লীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক জানান, আমি কৃষকলীগের রাজনীতি করি। কৃষকের দুঃসময়ে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, কৃষকরাই আমার প্রাণ। যে কারণে জেলার বিপদগ্রস্থ কৃষকের পাশে তিনি সব সময় থাকেন। এরই অংশ হিসেবে তিনি নিহত কৃষি শ্রমিক সাহিল খা’র পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন। ভবিষ্যতেও এ পরিবারটির পাশে তিনি থাকবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































