পাংশার প্রায়ত ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদকে স্মরণ –
- Update Time : ০৯:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯
- / ৭৮ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা কমিটি ও উন্নয়ন সমন্নয় কমিটির সভায় মঙ্গলবার সদ্য প্রায়ত পাংশা উপজেলা পরিষদের ২ বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ’র স্বরণে সভার শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ ও ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়েছে। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি ও আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































