পাংশার পাট্টা ইউপি’র ৭নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন –
- Update Time : ০৯:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / ৮৪ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপির ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিকালে মুছিদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠ প্রঙ্গনে পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রব মুনা বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ জনাব আলী মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস বিশ্বাস প্রমুখ। এ কমিটি গঠনে প্রথমে প্রস্তাব সর্মথনে থাকলেও পরপরতীতে তা সিটিং কমিটির মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি পদে সদ্য বিলুপ্ত কমিটির সহ- সভাপতি আব্দুল হাই ও কমিটির প্রায়ত সভাপতি সুজাউদ্দিন মাষ্ঠারের ভাই আবু তারেক মোল্লাকে হাউজ থেকে প্রস্তাব করা হয়। পরে ২ প্রার্থী নিয়ে দির্ঘ সময় আলোচনার পর আবু তারেক মোল্লাকে সভাপতি ঘোষনা করা হয়। একই সাথে কন্ঠ ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের কোন প্রতিদ্বী না থাকায় আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক ও মোঃ রফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটি গঠন শেষে সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস বক্তব্যে বলেন এখানে যারা এসেছেন তারা সকলেই আওয়ামীলীগের লোক কেউ কোন প্রকার মনে কষ্ট নিবেন না সকলে মিলে পাট্টা ইউনিয়ন আ.লীগকে শক্তিশালী করে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র হাতকে শক্তিশালী করতে হবে। এ সময় ইউনিয়ন আ.লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীসহ ৭ নং ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ের আ.লীগের নেতা কর্মীসহ বিশিষ্ঠ ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































