পাংশার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার –
- Update Time : ১০:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবক উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মৃত রাজাই মন্ডলের ছেলে ফজলুর রহমান ওরফে ফজল (২৮)।
জানা যায়, বুধবার (৯ জুন) সকাল ১১ টার দিকে ফজলসহ স্থানীয় কয়েকজন পদ্মা নদীতে মাছ ধরতে যান।
সঙ্গে থাকা মোঃ সোহেল রানা জানান, মাছ ধরার জন্য আমরা সাঁতাড় দিয়ে নদী পার হচ্ছিলাম কিন্তু মাঝ পথে এসে ফজল পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করি। একপর্যায়ে না পেয়ে পরে ফায়ার সার্ভিস ও পাংশা থানা পুলিশকে খবর দিই। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডুবুরী দলকে খবর দিয়ে চলে যান। ডুবুরী দল আসার আগেই স্থানীয়রা বেড়জাল টেনে ৬ ঘন্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে পাংশা থানার এস আই মোঃ হুমায়ুন রেজা বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং ময়না তদন্তের জন্য লাশটি রাজবাড়ী মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































