পাংশার ডাকাতি মামলায় আরো ৩ জন গ্রেপ্তার, ২টি ককটেল বোমা উদ্ধার –
- Update Time : ০৯:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের সদস্যরা ২টি ককটেল বোমা উদ্ধারের পাশাপাশি একটি ডাকাতি মামলায় আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, পাংশার সরিষা গ্রামের বসারত খার ছেলে মোঃ লাল চাঁদ খাঁ (৩০), আন্দুলিয়া গ্রামের মোঃ মোতাহার মন্ডলের ছেলে মোঃ আক্তার মন্ডল (৩৫) এবং পারডেমনামারা গ্রামের মিলন মন্ডলের শুভ মন্ডল (২২)।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাল চাঁদকে তার নিজ বাড়ী থেকে ২টি ককটেল বোমাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে আক্তার মন্ডল ও শুভ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। লাল চাঁদের বিরুদ্ধে মঙ্গলবার বিস্ফোরক আইনে পাংশা থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত রবিবার রাতে ডাকাতির লুণ্ঠিত কিছু মালামাল, ওয়ান সুটার বন্ধুক ২টি, গুলি ৪টি, তাজা ৪টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ২টা হাসুয়া, ১টি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করার পাশাপাশি জলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের মোঃ জিল্লুুর শেখের ছেলে মোঃ আব্দুস সালাম শেখ, একই গ্রামের মোঃ সোহরাব খা’র ছেলে মোঃ রমজান খা এবং একই উপজেলার কশবামাজাইল ইউনিয়নের ডেমনামারা গ্রামের মহর উদ্দিনের ছেলে মোঃ লিটন মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































