পাংশার কশবামাজাইলে তাজা গাছ কেটে বিক্রির মামলার ক্রেতা শামীম গ্রেপ্তার
- Update Time : ১১:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ২১২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় সড়কের গাছ কাটা মামলায় মো. শামীম শেখ ওরফে মন্ত্রী (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মো. শামীম শেখ উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। রবিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত ৩১ জানুয়ারী রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা সড়কের মূল্যবান ৫টি (বাবলা) গাছ কেটে বিক্রি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার নির্দেশনা দেয় উপজেলা নির্বাহী কর্র্মকতা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। গাছগুলো কসবামাজাইল ইউনিয়ন পরিষদের ৬০শতাংশ জমির রাস্তার পাশে রোপিত হওয়ায় ১৩ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।
অন্যান্য আসামীরা হলেন, কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের মৃত শাহজিৎ খানের ছেলে খায়রুল খান (৫০), মনোহর শেখের ছেলে মুরাদ শেখ (৫০), মতিয়ার শেখের ছেলে মিজান শেখ (৩৫), দিলবার বিশ্বাসের ছেলে চাঁদ বিশ্বাস (৪০), মজিবর খানের ছেলে বাশি খান (৪০), নুরু বিশ্বাসের ছেলে রোকন বিশ্বাস (৩৫), আনছার খানের ছেলে রাজ্জাক খান (৩৫), হামেদ বিশ্বাসের ছেলে আক্তার বিশ্বাস (৩৫), মুস্তাজ মন্ডলের ছেলে জাফর মন্ডল (৪০), আত্তাপ মন্ডলের ছেলে শুকুর মন্ডল (৩৫), আব্দুর রহমানের ছেলে মনোয়ার হোসেন খান (৩৫) ও মৃত ইজাহার খানের ছেলে আব্দুল বারেক খান (৫৫)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মুজমদার জানান, গাছ কাটা ও বিক্রির বিষয়ে ১৩ জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































