পাংশার এ্যাসিল্যান্ড সাদিয়া শাহনাজ খানমের বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৯:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ির পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া শাহনাজ খানম’র বদলি জনিত বিদায় দিয়েছেন উপজেলা ভূমি অফিস।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা ভ’মি অফিসের সামনে প্রিয়াঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া শাহনাজ খানম। কালিকাপুর ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যপক মোহাম্মদ মমিনুল ইসলাম। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আক্কাস আলী,বাবুল চন্দ্র সরকার, জহিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম,আব্দুল মতিন প্রমুখ স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন। এ সময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। প্রসঙ্গ সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া শাহনাজ খানম ২০১৮ সালের ১৮ নভেম্বর পাংশাতে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল থানার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































