পাংশা পৌরসভার মৈশালা ঋষিপল্লী বছরের নয় মাসই পানিতে নিমজ্জিত –
- Update Time : ০৯:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৭৪ Time View
সোহেল রানা / মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
হামরা কি কোন সুবিধে পাব না। ভোটের সুময় আমাগের কাছে সগই কয়, ভোট দিস, তোদের সুবিদা হবি। ভোট গেলি আর “ বোট আইলে আমাগো দাম বাড়ে, সগই বোটের জন্যি আসে। বোট চলি গেলে আমাগো কথা কহার নোক নাই। আমরা কতা কতি গেলে মনে হয় ভিন্ন জগতির নোক। চিনতি চায় না, আমরা যে তাদের বোট দিছি তার কোন দাম নাই। তবি আমাগো জন্ম কি ভিন দেশি, বাপ-দাদার অমাল থেইক্যা এই খানে নাত কাটাই। তাহাদের জন্যি কত কি করি, তার পরও কেউ খোজ নেয় না” এভাবেই তাদের মনের মাঝে লুকিয়ে রাখা কথা গুলো অভিব্যক্ত করছিলেন রাজবাড়ীর পাংশা পৌর শহরের প্রাণকেন্দ্রে মাগুরাডাঙ্গী-মৈশালা অবস্থিত ঋষি সম্প্রদায়ের বসবাসরত পরিবারের লোকজন। এখানে বসবাসরতদের চারিদিকে দালান, পাকা স্থাপনা নির্মান কাজ চলছে। বিদ্যুতের আলো জ্বলছে। পাশেই পানির মধ্যে স্যাত স্যাতে পরিবেশে বসবাস করছে ৩৫-৪০টি পরিবার। এ পল্লীর অবস্থা যেন আলোর নিচে অন্ধকার এ প্রবাদটি যেন সত্যতায় পরিনত হয়েছে।
রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মৈশালা ও মাগুরাডাঙ্গী এ ঋষি পল্লীর বাসিন্ধাদের বছরের ৯ মাস কাটাতে হয় পানির মধ্যে। এখানে নেই কোন নেই কোন চলাচলের সড়ক, ৯ মাস পানির মধ্যে আর বাকি ৩ মাস শ্যতশ্যতে পরিবেশে। এ পল্লীর অবস্থান নিচু হওয়ার ফলে সামান্য বৃষ্টিতেই শহরের সব ধরনের ময়লা আবর্জনা তাদের পল্লীতে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পল্লীর বাসিন্ধারা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে । তাদের জানা নেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কৌশল। খোঁজ নেয় না কেউ।
এখানে বসবাতরত শুশান্ত দাস, গনেশ দাস, শিবু দাস, অনন্ত দাস, অরুন দাস, পরেশ দাসসহ ৩৫-৪০টি পরিবারের ৩ শতাধিক লোকের বসবাস। এদের প্রায় সবাই পরিস্কার পরিচ্ছন্নতা, কুলির কাজ , বিভিন্ন সরকারী অফিসে ঝাড়–র কাজ, বাঁশ ও বেত দিয়ে তৈজসপত্র তৈরী, সেলুন, মুচির কাজ করেন। এরা বাপ-দাদার আমল থেকেই এখানে গাদাগাদি করে বসবাস করছেন। আগে পানি না জমলেও এখন জমছে। শহরের প্রাণকেন্দ্রে হওয়ার কারণে জমির মুল্য বাড়তে থাকে। টাকা ও পয়সাওলা লোকদের নজরে পড়তে থাকে এ জমি। আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও টাকা-পয়সাওলা লোকজন অধিক অর্থের বিনিময়ে ওই পল্লীর কিছু বাসিন্ধাদের জমি অধিক মুল্যে দিয়ে ক্রয় করে ফেলেন। জমি ক্রয় করেই চারিদিকে দিয়েছেন বাউন্ডারী ওয়াল। ফলে পানি নিষ্কাশনের নেই কোন ব্যবস্থা। এতে এ পল্লীর বাসিন্ধাদের ৯মাস পানির মধ্যে বসবাস করতে হচ্ছে। এ অবস্থা বিরাজ করলেও তাদের খোঁজ খবর রাখে না কেউ।
অবহেলার শিকারের মধ্যে অন্যতম এ জনগোষ্টি। বিটিশ উপনি রাজত্বকাল থেকে এ জনগোষ্টির পুর্বপুরুষ বসবাস করছে। পরিবারের সদস্যদের প্রধান আয়ের উৎস বাজারে কুলির কাজ করে জীবন ও জীবিকার চাহিদা মেটানো দুষ্কর। সরকারী চাকুরীর ক্ষেত্রে, সরকারী অন্যান্যে সুযোগ সুবিধার ন্যায্য দাবীর হিস্যা না পাওয়ায় তারা ঘুরে দাড়াতে পারছে না। বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ সৃষ্টি হয় পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় বসবাসের অনউপযোগি হয়ে পড়েছে। পরিবার মিলে ল্যাট্রিনের ব্যবস্থা করতে বাধ্য হয়েছেন। তাও পানির কারণে ব্যবহার অনুয়োপযোগী। একথায় সমস্যায় জর্জরিত এ পল্লীর বাসিন্ধারা।
স্কুল ও কলেজগামী কার্তিক দাস, তাপস দাস, মানিক দাস, পাপ্পি, সুজন, বিপুল, অপুর্ব, শম্পা জানান, তারা অর্ধশতাধিক শিক্ষার্থী স্কুল ও কলেজে যায়। স্কুল-কলেজে যাওয়ার সময় পায়ের জুতা-সেন্ডেল খুলে হাতে করে যেতে হয়। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ার ফলে ও চলাচলের কোন সড়ক না থাকার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দ্রুত এ সমস্যার সমাধান চাই।
গৃহবধু অঞ্জনা দাস, ভক্তি দাস, স্বপ্না দাস, শ্যামলী দাস, মানসী দাস, শিল্পী দাস জানান, বছরের ৯ মাসই মহল্লায় প্রবেশ করতে হাতে সেন্ডেল নিয়ে প্রবেশ করতে হয়। এখানকার প্রায় সব কটি পরিবারই বাঁশ ও বেতের তৈরী তৈজসপত্র তৈরী করেন। এখানে একটি মন্দির থাকলেও তার অবস্থা বেহাল। স্যাত স্যাতে পরিবেশের কারণে রান্না করাও দুষ্কর হয়ে পড়েছে। পল্লীতে প্রবেশের নেই কোন সড়ক। আমরা দ্রুত এ সমস্যার সমাধান দাবী করছি।
পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ জানান, এ পল্লীর বাসিন্ধাদের দুর্দশা দেখে আমিও ব্যাতিত। এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য পৌর মেয়রের সাথে কথা বলে সমাধানের উদ্যোগ গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































