পাংশা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন –
- Update Time : ০৯:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
- / ৭৩ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা পৌরসভার কর্মকর্তা কর্মচারীগন ”রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী এবং জনপ্রতিনিধিেেদর সম্মানী প্রদানের” দাবীতে গতকাল সোমবার থেকে ২দিন অবস্থান কর্মসুচী পালন শুরু করেছে।
পাংশা পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকে তারা অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় পৌরবাসি সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবানে পাংশা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এ অবস্থান কর্মসূচী পালন করছে। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান, জেলা কমিটির অর্থ সম্পাদক ও ফরিদপুর আঞ্চলিক কমিটির সহ-প্রচার সম্পাদক সরদার আবু মাসুদ, আঞ্চলিক কমিটির সদস্য মোঃ জাফর ইকবাল, আব্দুর রব বিশ্বাস, শওকত আলী সরদার, নাজমুন নাহার নিপা, হোসেন আলীসহ পৌরসভার সকল কর্মচারীবৃন্দ এ কর্মসূচী অংশ গ্রহণ করেন। তাদের নায্যদাবী মানা না হলে তারা লাগাতার কর্মসূচী দিয়ে সকল পৌরসভার কার্যক্রম বন্ধ ঘোষনা করবেন বলে হুশিয়ারী দেন। এ কর্মসূচীর কারনে পাংশা পৌর বাসি সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































