পাংশা থানা পুলিশের অভিযানে ১৬০ পিচ ইয়াবা উদ্ধার : ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৮:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং আরো একজন মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম- বার এর দিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে গত সোমবার ও আজ মঙ্গলবার পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জানাগেছে, গত সোমবার থানার এসআই মোঃ মিঠু ফকির সঙ্গীয় ফোর্সসহ মাদক মামলার আসামী ও পাংশার নিভা এনায়েতপুর গ্রামের মোঃ বিশারত সরদারের ছেলে মোঃ রাজিব সরদার (৩২) কে গ্রেপ্তার করে।
অপরদিকে আজ মঙ্গলবার থানার এসআই ননী গোপাল সরকার সঙ্গীয় অফিসার এসআই সেকেন্দার হোসেন, এসআই হিরু বড়ুয়া এবং এএসআই মোঃ আবু বক্কর সিদ্দিক ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। সেই সাথে পাংশার মৈশালা (মৈত্তিডাঙ্গী) গ্রামের মোঃ আব্দুল ওহাব সরদারের ছেলে মোঃ সাইদুর রহমান (সাইদ) সরদার (৪৬), পার নারায়নপুরের নন্দ দুলাল হালদারের ছেলে মাধব ওরফে মাধাই হালদার (৪২) এবং কুরাপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ গনি মোল্লার ছেলে মোঃ সালাম মোল্লা (৪০) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































