পাংশা ও গোয়ালন্দে ৮ জেলের কারাদন্ড –
- Update Time : ০৯:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজু সিকদার :
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীর গোয়ালন্দে ৬ জেলেকে ২০ দিনের কারাদ- দেওয়া হয়েছে। পদ্মা নদী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকের পর শনিবার দুপুরে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সিলিমপুর ইউনিয়নের ছোরাপ প্রামানিক (৬০), নুর ইসলাম (৫৮), ইয়াকুব আলী (৫৫), আলামিন (৩৫), রাজা বেপারী (৩০) ও ফরিদপুর সদরের মমিনখার হাটের শুকুর আলী (৬০),
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর নেতৃত্বে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ৬ জেলেকে আটক করাসহ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়
পাংশায় ৭ম দিনের অভিযানে ৩৫ হাজার মিটার জাল ও দেড় মন ইলিশ জব্দ ॥ ২ জেলের ১৭ দিনের জেল
মাসুদ রেজা শিশির :
রাজবাড়ীর পাংশায় মৎস্য দপ্তর ও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল শনিবার ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, দেড় মন মা ইলিশসহ ২ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৭ দিন করে জেল দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
জানাগেছে, নৌকাযোগে পদ্মা নদীতে অভিযানে যান পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ আব্দুস সালাম, পাংশা থানার সঙ্গীয় পুলিশদল ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা পদ্মা নদী থেকে পাবনা জেলার সুজানগর উপজেলার হেমরাতপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে ঝন্টু সরদার ও জুলহাস সরদারকে আটক করে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে ১৭ দিন করে কারাদন্ড প্রদান করে মোবাইল কোর্ট।
উপজেলা মৎস্য কমকর্তা মোঃ আব্দুস সালাম বলেন, বিরুপ আবহাওয়া থাকা সত্বেও সাহসিকতার সাথে অভিযান চালিয়ে যাচ্ছিন একই সাথে মা ইলিশ রক্ষা ও ডিম ছাড়া নিশ্চিত করার লক্ষ্যে রাতে দিনে ছুটে চলেছি পদ্মা নদীতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































